অনুষ্ঠান আরকাইভ

Show Events

অনুষ্ঠান - আরকাইভ

ঘরোয়া শ্রোতার আসরের বাইরে ছায়ানটের প্রথম অনুষ্ঠান পুরোনো গানের আসর। ষাটের দশকের মাঝামাঝি সময়ে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্‌স্টিট্যুট মিলনায়তনের অনুষ্ঠান পরিচালনা করেছিলেন আবদুল আহাদ। সমগ্র বাংলার বিশিষ্ট সুরকার-গীতরচয়িতাদের সঙ্গীতের ভিতর দিয়ে বাঙালি ঐতিহ্য স্মরণ করা হয় অনুষ্ঠানে। এর আগে পাকিস্তানি শাসককুল কোনোরকম সহ্য করেছে রবীন্দ্রনাথ পর্যন্ত। ভাবতে পারেনি বিদ্যাপতির গান বা দ্বিজেন্দ্রলাল অতুলপ্রাসাদ রজনীকান্ত প্রমুখ গীতিকারের গান এদেশের ঐতিহ্য বলে স্বীকৃত হতে পারে। উন্মুক্ত অঙ্গনে প্রকৃতির কাছাকাছি ছায়ানটের প্রথম অনুষ্ঠান বসন্ত ঋতুবরণ। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সংলগ্ন স্যার সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষের বাড়ির গাড়ি-বারান্দার গা ঘেঁষে তৈরি হয় মঞ্চ। অনুষ্ঠানের শুরুতে হয় করিম খাঁর বসন্তের রাগালাপের রেকর্ড বাদন। এরপর পর্যায়ক্রমে সমবেত ও একক কণ্ঠে গান, আবৃত্তি। অনুষ্ঠানের শেষে শিল্পীরা ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’ গাইতে গাইতে মঞ্চ থেকে শ্রোতাদের মাঝে নেমে যান। বসন্তের সুরে আপ্লুত হন সকলে। বর্তমানে জাতীয় পর্যায়ের নানা আয়োজনে পরিবেশনসহ ছায়ানটের বছর জুড়ে অনুষ্ঠানের সংখ্যা চল্লিশের ওপর। মূল অনুষ্ঠান হয়ে আছে রমনার বটমূলে বৈশাখের প্রথম প্রত্যূষে নববর্ষের আবাহন। ছায়ানটের গণ্ডি ছাড়িয়ে যা এখন জাতীয় উৎসবে পরিণত।
তারিখ অনুষ্ঠান স্থান
14 এপ্রি 2008 - 14 এপ্রি 2008
06:15 পূর্বাহ্ণ - 08:15 পূর্বাহ্ণ
বর্ষবরণ ১৪১৫ রমনা বটমূল
14 ডিসে 2008 - 14 ডিসে 2008
06:00 অপরাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে ‌'বাঙালির মুক্তিসংগ্রামে রবীন্দ্রনাথ' মুক্তিযুদ্ধ জাদুঘর
16 ডিসে 2008
বিজয় দিবস উপলক্ষে ‌'বাঙালির মুক্তিসংগ্রামে রবীন্দ্রনাথ' রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র
19 ডিসে 2008 - 19 ডিসে 2008
07:00 অপরাহ্ণ
ডিসেম্বরের নির্ধারিত বক্তৃতামালা রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র
03 জানু 2009
07:00 অপরাহ্ণ
নির্ধারিত বক্তৃতামালা (জানুয়ারি) রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র
14 এপ্রি 2009 - 14 এপ্রি 2009
06:15 পূর্বাহ্ণ - 08:30 পূর্বাহ্ণ
বর্ষবরণ ১৪১৬ রমনা বটমূল
16 ডিসে 2009 - 16 ডিসে 2009
10:00 পূর্বাহ্ণ - 01:00 অপরাহ্ণ
বিজয় দিবস ২০০৯ ছায়ানট মিলনায়তন
27 জানু 2010 - 27 জানু 2010
07:00 পূর্বাহ্ণ - 08:00 পূর্বাহ্ণ
ওয়াহিদুল হক স্মরণ ১৪১৬ - সকালের গান ছায়ানট সংস্কৃতি-ভবন
27 জানু 2010 - 27 জানু 2010
07:00 অপরাহ্ণ - 09:00 অপরাহ্ণ
ওয়াহিদুল হক স্মরণ ১৪১৬ ছায়ানট মিলনায়তন
05 ফেব্রু 2010 - 05 ফেব্রু 2010
07:00 অপরাহ্ণ - 09:00 অপরাহ্ণ
ছায়ানটের মাসিক শ্রোতার আসর: মাঘ ১৪১৬ রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র
12 ফেব্রু 2010 - 12 ফেব্রু 2010
07:00 অপরাহ্ণ - 09:00 অপরাহ্ণ
লোকসঙ্গীত অনুষ্ঠান ১৪১৬ ছায়ানট মিলনায়তন
21 ফেব্রু 2010 - 21 ফেব্রু 2010
06:30 অপরাহ্ণ - 09:30 অপরাহ্ণ
ভাষা শহীদ দিবস ১৪১৬ ছায়ানট মিলনায়তন
28 ফেব্রু 2010 - 28 ফেব্রু 2010
08:00 অপরাহ্ণ - 09:30 অপরাহ্ণ
বসন্তের গান (১৪১৬) ছায়ানট মিলনায়তনের ছাদ
05 মার্চ 2010 - 05 মার্চ 2010
07:00 অপরাহ্ণ - 09:00 অপরাহ্ণ
বিশেষ বক্তৃতা: ড. পিয়েরে অ্যালেইন বঁ রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র
12 মার্চ 2010 - 12 মার্চ 2010
07:00 অপরাহ্ণ - 09:00 অপরাহ্ণ
মাসিক শ্রোতার আসর (ফাল্গুন ১৪১৬) রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র

JPAGE_CURRENT_OF_TOTAL