অনুষ্ঠান ঋতু উৎসব Details - নজরুল-মৃত্যুবার্ষিকী ১৪১৭

নজরুলের দুঃখ-বেদনা-বিরহ-বিচ্ছেদের সুর ও গীতসম্ভার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণদিবসে ছায়ানটের নিবেদন

২৩শ্রাবণ ১৪১৭, ৭আগস্ট ২০১০, শনিবার

সন্ধ্যা সাড়ে সাতটা, ছায়ানট মিলনায়তন, ছায়ানট সংস্কৃতি-ভবন


ভূমিকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের শেষ দিনগুলো কেটেছিল স্বাধীন বাংলাদেশে, এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। একই সঙ্গে এটা নিবিড় দুঃখেরও বিষয় যে, কবি তখন বাকহারা, বাঁশিতে আর সুর ওঠে না, হৃদয়ে স্পন্দিত হয় না কাব্যছন্দ। স্বল্পকালের সৃজনশীলতায় বাঙালিকে উজাড় করে শিল্পসম্পদ যুগিয়েছেন নজরুল। তাঁর গান ও কবিতা বিচার করলেও দেখা মেলে কত না বৈচিত্র্য ও রূপের। যিনি হাম্বির, যিনি ছায়ানট, যিনি হিন্দোল, তিনিই আবার ধরেন মৃত্যুর সাথে পাঞ্জা, হয়ে ওঠেন শাসন-ত্রাসণ-সংহার, উষ্ণ চির-অধীর। আরেক রূপে তাঁকে পাই যখন তিনি ‘পথিক কবির গভীর রাগিণী, বেণু বনে গান গাওয়া।’ এমনি নানা রূপ মিলিয়ে নজরুল আমাদের কাছে মৃন্ময়, চিন্ময়, অজয়, অমর, অক্ষয়।
নজরুলের সৃষ্টির বৈভব থেকে তাঁর দুঃখ-বেদনা-বিরহ-বিচ্ছেদের সুর ও গীতসম্ভার দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান। নজরুলের প্রাণসত্তা ও সৃষ্টি মাধুর্য উপলব্ধির জন্য এ-ও এক অবলম্বন। ব্যক্তিজীবনে তিনি যেমন দুঃখের অসীম পাথার পাড়ি দেয়ার সাধনা করেছেন, তেমনি দেশের মানুষ ও দেশমাতৃকার দুঃখমোচনেও সমভাবে ব্রতী হয়েছেন। সুর-বাণী ছন্দে বিরহ-বঞ্চণা-বেদনার সমুদ্র পেরিয়ে তিনি জীবনের জয়গানই গেয়েছেন কত-না রূপে, কত-না সুরে। সবেরই চয়নিকা এই অনুষ্ঠান।


সম্মেলক সঙ্গীত: দাও শৌর্য, দাও ধৈর্য হে উদার নাথ
একক সঙ্গীত: নবনীতা চক্রবর্তী: তুমি যতই দহনা দুখের অনলে, বল রে জবা বল        
একক সঙ্গীত: মাহমুদুল হাসান: রহি রহি কেন সেই পড়ে মনে, সে চ’লে গেছে ব’লে    
একক সঙ্গীত: নাহিয়ান দুরদানা শুচি: বিশ্ব ব্যাপিয়া আছ তুমি, ফিরে ফিরে কেন তারি স্মৃতি মোরে কাঁদায়    
একক সঙ্গীত: রেজাউল করিম: হে প্রিয় আমারে দিব না ভুলিতে, দিতে এলে ফুল    
সম্মেলক সঙ্গীত: জাগো অমৃতপিয়াসীচিত আত্মা অনিরুদ্ধ
একক সঙ্গীত: সৈয়দা সন্‌জিদা জোহরা বীথিকা: এসেছি তব দ্বারে ভক্তি-শূন্য প্রাণে, কার বাঁশরী বাজে মুলতানী সুরে     
একক সঙ্গীত: বিজনচন্দ্র মিস্ত্রী: খেলা শেষ হলো শেষ হয় নাই বেলা, আমি বাউল হলাম ধূলির পথে     
একক সঙ্গীত: অনিন্দিতা চৌধুরী: ওগো অন্তর্যামী, পেয়ে কেন নাহি পাই             
একক সঙ্গীত: সুমন মজুমদার: কেন আন ফুল ডোর আজি বিদায়বেলা, অন্তরে তুমি আছ চিরদিন