নির্মাণ
ছায়ানট সংস্কৃতি-ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০০২ সালের ১৫ই মে। নানা জটিলতায় ২০০২ সালের সেপ্টেম্বরে স্থগিত হয়ে যাবার পর নবোদ্দমে পুনর্নির্মাণ শুরু হয় ২০০৫ এর ফেব্রুয়ারিতে। ২০০৬ সালের জুনে সংস্কৃতি-ভবনে শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম।
ভবন নির্মাণে আনুমানিক ব্যয় হয়েছে মোট ৳ ৬,০৫,৫৯,২৩৬.০০
সঞ্চিত অর্থ ও সমমানসিকতার মানুষের দান-ধ্যান দিয়ে নির্মাণ কাজ সূচিত হলেও সংস্কৃতি-ভবন প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো হয় নি। ছাযানট মিলনায়তনের সাজঘর, আলোক ও শব্দব্যবস্থা এখনো সম্পূর্ণ হয় নি।
নির্মাণ