আদর্শ
There are no translations available.
জাতীয় সংস্কৃতিতে সুপ্রতিষ্ঠিত হতে পারলে প্রত্যেক মানুষ আত্মশক্তিতে আস্থাশীল হয়। যথার্থ শিক্ষায় সমৃদ্ধ মানুষ দেশীয় বৈশিষ্ট্য ও স্বাধীন সত্তা রক্ষায় পারঙ্গম হয়ে দেশ ও রাষ্ট্রের সুরক্ষায় সর্বশক্তি নিয়োগ করতে পারে। এদেশে সংস্কৃতি ও সুশিক্ষায় সম্পন্ন নাগরিক গড়ে তুলবার লক্ষ্যে ছায়ানট একাগ্র। ছায়ানট সংস্কৃতিসাধনার ভিতর দিয়ে সমাজের গঠনমূলক বিকাশে দৃঢ়ভাবে বিশ্বাসী। সাংস্কৃতিক সাক্ষরতা ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সাংস্কৃতিক বিকৃতি ও সংস্কৃতিহীনতা প্রতিরোধের উদ্দেশ্যে ছায়ানট নিয়ত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে চলবে।