Organisation সাংগঠনিক কাঠামো

সাংগঠনিক কাঠামো

There are no translations available.

ছায়ানটের সমুদয় স্থাবর সম্পত্তির স্বত্বাধিকারী ছায়ানট সংস্কৃতি-ভবন ট্রাস্ট। ছায়ানটের কর্মকাণ্ড পরিচালনা করে তিনটি সংসদ:

  • ১. সাধারণ সংসদ
  • ২. কার্যকরী সংসদ
  • ৩. উপ-সংসদ

১. সাধারণ সংসদ: সাধারণ সংসদ ছায়ানটের সাধারণ সভ্যদের সমবায়ে গঠিত। সাধারণ সংসদ ছায়ানটের সর্বপ্রধান সংসদরূপে কাজ করে। বছরে একবার সাধারণ সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়। সাধারণ সংসদ তিন বছরের জন্য একটি কার্যকরী সংসদ গঠন করে যা সংগঠনের যাবতীয় কার্যাবলী পরিচালনা করে।

২. কার্যকরী সংসদ: কার্যকরী সংসদ ছায়ানটের উদ্দেশ্য ও লক্ষ্য দ্বারা পরিচালিত এবং তা বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট। কার্যকরী সংসদ তার কর্মকাণ্ডের জন্য সাধারণ সংসদের কাছে দায়বদ্ধ। কার্যকরী সংসদের সদস্য সংখ্যা ২১। তবে কার্যকরী সংসদ ছায়ানটের সাধারণ সভ্য থেকে সর্ব্বোচ্চ চারজনকে সহযোজন করতে পারবে কার্যকরী সংসদের সদস্য হিসেবে।

৩. উপ-সংসদ: ছায়ানটের কার্য পরিচালনার সুবিধার্থে প্রয়োজনবোধে কার্যকরী সংসদ যে কোনও সময়ে যে কোনও বিশেষ দায়িত্ব পালনের জন্য উপ-সংসদ গঠন করতে পারবে। প্রতিটি উপ-সংসদ তার কাজের জন্য কার্যকরী সংসদের কাছে দায়বদ্ধ।

ছায়ানটের উপ-সংসদসমূহ:

  • অনুষ্ঠান উপ-সংসদ
  • সঙ্গীতবিদ্যায়তন উপ-সংসদ
  • নালন্দা বিদ্যালয় পরিচালনা পর্ষদ্‌
  • শিশু-কিশোর কার্যক্রম উপ-সংসদ
  • সাহিত্য-সংস্কৃতি ত্রৈমাসিক বাংলাদেশের হৃদয় হতে সম্পাদনা পরিষদ্‌
  • সংস্কৃতি-সম্ভার উপ-সংসদ
  • ওয়াহিদুল হক সঙ্গীত প্রব্রজ্যা উপ-সংসদ