‘তাসের দেশ’ নৃত্যাভিনয়
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবসে ছায়ানটের নিবেদন
২২শ্রাবণ ১৪১৭, ৬অগাস্ট ২০১০, শুক্রবার
সন্ধ্যা সাতটা, ছায়ানট মিলনায়তন, ছায়ানট সংস্কৃতি-ভবন

ভূমিকা: ‘একটি আষাঢ়ে গল্প’ রবীন্দ্রনাথের পুরাতন ছোট গল্পগুলির অন্যতম। বহু বৎসর পর রচিত তাসের দেশে এর অভিনয় রূপান্তর ঘটে। কথায়, গানে, তত্ত্বে ও বিদ্রূপে এর আদি রূপ একেবারে বদলে গেছে। নাটকটি ব্যঙ্গবহুল হওয়া সত্ত্বেও ব্যঙ্গমূলীয় নয়। এর মূলে একটা গভীর তত্ত্ব আছে এবং সেই তত্ত্বকে পাঠক ও দর্শক চিত্তের নিকটতর করবার উদ্দেশ্য নাটকটিতে সুস্পষ্ট। তাসের সংকেতের ব্যঙ্গ-বিদ্রূপের ভিতর দিয়ে এই তত্ত্বটাকে লেখক উদ্‌ঘাটিত করেছেন। তাসের দেশ আমাদেরই এই জড় সনাতন-পন্থী দেশ, যে দেশের মন অলস, অনড়, নির্জীব পরিবর্তন-বিমুখ, জীর্ণ নিয়ম শৃংখলে বাঁধা, সেই কাগজের দুরি-তিরি-ছক্কা-পাঞ্জার দেশে কোথা থেকে এলো দুই সাহসী দুরন্ত লক্ষী-ছাড়া রাজপুত্র ও সওদাগর পুত্র। তারা আনল মুক্তির গান, অশান্ত উদ্দাম চঞ্চলতা, নিয়মের অবাধ্যতা। তাসের দেশে ভাঙন ধরল, স্বাধীন ইচ্ছে জাগলো, প্রাণ শক্তি উদ্বোধিত হলো। কাগজের পাঞ্জা-ছক্কা তাসের মানুষ, রক্ত মাংসের সজীব মানুষ হয়ে উঠলো এই তাসের দেশের তত্ত্ব। কাঠামোটি রূপকথার হলেও এর অন্তর্নিহিত ভাবের আবেদন সকল কালের। তাসের দেশের সংশোধিত দ্বিতীয় সংস্করণটি রবীন্দ্রনাথ নেতাজী সুভাষচন্দ্রকে উৎসর্গ করেন । কবি যে উদ্দেশ্যে এই নাটকটি রচনা করেন, উৎসর্গ পত্রে তার একটা আভাষ আমরা পাই। তিনি লিখেছেন, ‘কল্যাণীয় শ্রীমান সুভাষচন্দ্র, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পূর্ণ ব্রত তুমি গ্রহণ করেছো, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলুম।’

কুশিলব
(মঞ্চে প্রবেশের ক্রমানুসারে)
রাজপুত্র: সুকোমল ইফ্‌তেখার কাকন
সওদাগর পুত্র: ঝোটন সিলভেস্টার ছেড়াও
পত্রলেখা: সানজানা হক
রাজমাতা: লুবনা মারিয়াম
ছক্কা: জেসিকা শারমিন রহমান
পঞ্জা: সিরাজুম্‌ মুনিরা সাচী
তিরি: সোমেশ্বেরা পারমিতা হৃদি
দুরি: মেহজাবিন বিন্‌তে মারিন
রাজা: বেলায়েত হোসেন খান
রানী: সোনিয়া রশীদ
গোলাম: নীলমনি সিংহ
হরতনী: ফারহানা আহমেদ
টেক্কানী: সামিনা হোসেন প্রেমা
ইস্কাবনী: জুয়েইরিয়াহ মৌলি
চিঁড়েতনী: সুম্মিতা লোপা
রুইতন: সানজানা হক
বিবি-১: কাঙ্খিতা হাসিন
বিবি-২: তাসকিন আনহা
বিবি-৩: সামিয়া নাজমীন
দহলা: জান্নাতুল ফেরদৌস ঐশী
দহলানী: উম্মে কুলসুম সোহাগ
জাহাজ-
সৈয়দা আনিকা সামরীন, কাঙ্খিতা হাসিন, সুচেতা হাসিন, রাঈদ আনান সুরভী,
তাসফিয়া ফারাবী,  সারিনা হক ত্রয়ী ও নওশিন আঞ্জুম চর্যা
ছোট তাস-
মেঘমালা, সারিনা হক ত্রয়ী, রাঈদ আনান সুরভী, সামিয়া হাবিব,
সুচেতা হাসিন, বৃষ্টি ব্যাপারী, নওশিন আঞ্জুম চর্যা ও নায়লা

মঞ্চ পরিকল্পনা: রিয়াজউদ্দিন মাহমুদ
পোষাক পরিকল্পনা: ফারহানা আহমেদ ও ফারজানা কবির
পোষাক পরিকল্পনা সমন্বয়: বেলায়েত হোসেন খান ও রেহানা হক
আলোক পরিকল্পনা: রিয়াজউদ্দিন মাহমুদ ও শাহাবুদ্দিন মিঞা
নির্দেশনা উপদেশক: বেলায়েত হোসেন খান
নির্দেশনা: ফারহানা আহমেদ

সহযোগিতায়: সাধনা (উপমহাদেশীয় সঙ্গীত ও নৃত্য প্রসার কেন্দ্র)