ছায়ানট
আদর্শ
There are no translations available.
জাতীয় সংস্কৃতিতে সুপ্রতিষ্ঠিত মানুষ আত্মশক্তিতে আস্থাশীল হয়। যথার্থ শিক্ষায় সমৃদ্ধ হয়ে আপন বৈশিষ্ট্য ও স্বাধীন সত্তা রক্ষায় পারঙ্গম হওয়া যায়। তখনই দেশের সুরক্ষায় সর্বশক্তি নিয়োগ সম্ভব। এদেশে সংস্কৃতি ও সুশিক্ষায় সম্পন্ন নাগরিক গড়ে তুলবার লক্ষ্যে ছায়ানট একাগ্র।
ছায়ানটের আদর্শ
There are no translations available.
জাতীয় সংস্কৃতিতে সুপ্রতিষ্ঠিত হতে পারলে প্রত্যেক মানুষ আত্মশক্তিতে আস্থাশীল হয়। যথার্থ শিক্ষায় সমৃদ্ধ মানুষ দেশীয় বৈশিষ্ট্য ও স্বাধীন সত্তা রক্ষায় পারঙ্গম হয়ে দেশ ও রাষ্ট্রের সুরক্ষায় সর্বশক্তি নিয়োগ করতে পারে। এদেশে সংস্কৃতি ও সুশিক্ষা সম্পন্ন নাগরিক গড়ে তুলবার লক্ষ্যে ছায়ানট একাগ্র হতে চায়। ছায়ানট সংস্কৃতিসাধনার ভিতর দিয়ে সমাজের গঠনমূলক বিকাশে দৃঢ়ভাবে বিশ্বাসী। সাংস্কৃতিক সাক্ষরতা ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে এবং সাংস্কৃতিক বিকৃতি ও সংস্কৃতিহীনতা প্রতিরোধের উদ্দেশ্যে ছায়ানট নিয়ত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে চলবে।