শিকড়ের কার্যক্রম
There are no translations available.
শিকড় কার্যক্রমে একজন সমন্বয়ক ও একজন সমন্বয় সহযোগীসহ স্বেচ্ছাকর্মী এবং সঞ্চালক হিসেবে যুক্ত রয়েছেন ২০ জন। শিকড় কার্যক্রমের বিষয়সমূহের মধ্যে রয়েছে ছড়া-ছন্দ-আবৃত্তি, আঁকা-গড়া, গীত-নৃত্য-খেলা, ব্রতচারী, গল্প বলা-অভিনয়, লিখন-পঠন, ভ্রমণ এবং দেশীয় খাবারের সঙ্গে জানাশোনা ও স্বাদগ্রহণ। পাঠ ও চর্চায় অন্তর্ভুক্ত রয়েছে দেশ-ঐতিহ্য, প্রকৃতি-পরিবেশ, উৎসব-পার্বণ, আলোকচিত্র-চলচ্চিত্র, মনীষী-কথা, বাঙালির খাদ্যরুচি ইত্যাদি। ৬৯ জন শিশু নিয়ে শিকড়ের কাজ আরম্ভ হয়েছে ১৪১৫ বঙ্গাব্দের ৩কার্তিক। বৈশাখ ১৪১৬ থেকে আরও ৬৯ জন শিশু এই কার্যক্রমে যুক্ত হয়। ১৪১৭ বঙ্গাব্দে এদের মধ্যে ৩৩ জন পুনর্ভর্তি হয়েছে, ৩য় আবর্তনে নতুন ভর্তি হয়েছে ৯০ জন।