গানে ও কথায় সুফিয়া কামাল স্মরণ

৬ আষাঢ় ১‌৪৩৩, ২০ জুন ২০২৬ সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকীতে গানে ও কথায় তাঁকে স্মরণ করল ছায়ানট। ঘরোয়া এই আয়োজনে পরিবারের পক্ষ থেকে কথা বলেন তাঁর কন্যা সাঈদা কামাল। স্মৃতিচারণ ও ধন্যবাদজ্ঞাপন করেন সারওয়ার আলী। জয়ন্ত রায়ের সঞ্চালনায় ইফ্‌ফাত আরা দেওয়ান ও খায়রুল আনাম শাকিল কথায় ও গানে ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধানিবেদন করেন। আরও গান পরিবেশন করেন মহুয়া মঞ্জরী সুনন্দা ও বিজন চন্দ্র মিস্ত্রী।..

বিস্তারিত...

নজরুল উৎসব ১৪৩৩

২২ ও ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৫ ও ৬ জুন ২০২৬, শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়েছে হয়েছে ছায়ানটের দুইদিনব্যাপী নজরুল উৎসব। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট মিলনায়তনে ‘স্নিগ্ধ শ্যাম কল্যাণ রূপে’ সম্মেলক নৃত্যগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিলের কথনের পর ছায়ানট পরিবেশন করে মফিদুল হক গ্রন্থিত গীতিনৃত্যালেখ্য ‘সপ্তগীতির মালায় গাঁথা নজরুলের স্বদেশবার্তা’। দুই দিনের এই আয়োজনে আরও পরিবেশিত হয় একক ও সম্মেলক গান, আবৃত্তি, নৃত্য। ছায়ানটের শিল্পী ছাড়াও অতিথি শিল্পী ও দল এতে অংশ নেন।..

বিস্তারিত...

শ্রোতার আসর: জ্যৈষ্ঠ ১৪৩৩

১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৫ মে ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হলো ছায়ানটের শ্রোতার আসর। ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় অনুষ্ঠান। এবারের আসরে লোকসঙ্গীত পরিবেশিত হয়। শুরুতে ২টি গান পরিবেশন করেন পাওয়েল বিশ্বাস। এরপর মঞ্চে আসেন জোনাকী রানী শীল, তিনিও ২টি গান পরিবেশন করেন। আসরের শেষ শিল্পী ছিলেন খগেন্দ্রনাথ সরকার। তিনি ৮টি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন..

বিস্তারিত...

রবীন্দ্র উৎসব ১৪৩৩

২৫ ও ২৬ বৈশাখ ১৪৩৩, ৮ ও ৯ মে ২০২৬, শুক্র ও শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে অনুষ্ঠিত হয়েছে ছায়ানটের দুইদিনব্যাপী রবীন্দ্র উৎসব। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উৎসবের সূচনা হয় “ভুবনজোড়া আসনখানি” সম্মেলক নৃত্যগীতের মধ্য দিয়ে। ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলীর কথনের পর ছায়ানট পরিবেশন করে “কেন এ হিংসাদ্বেষ” শীর্ষক গীতিনৃত্যালেখ্য। দুই দিনের এই আয়োজনে আরও পরিবেশিত হয় একক ও সম্মেলক গান, আবৃত্তি, নৃত্য। ছায়ানটের শিল্পী ছাড়াও অতিথি শিল্পী ও দল এতে অংশ নেন।..

বিস্তারিত...

'কী রাগিণী বাজালে' - প্রকাশনা অনুষ্ঠান

ছায়ানটের প্রয়াত সভাপতি সন্‌জীদা খাতুন স্মরণগ্রন্থ 'কী রাগিণী বাজালে’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হলো ১৭ বৈশাখ ১৪৩৩, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার ছায়ানট মিলনায়তনে। সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পর “শুভ্র সমুজ্জ্বল, হে চির-নির্মল” সম্মেলক নজরুলসঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন গ্রন্থটির সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ রামেন্দু মজুমদার, মফিদুল হক, বেগম আকতার কামাল, ভীষ্মদেব চৌধুরী, রুচিরা তাবাসসুম নভেদ্ ও জয়ন্ত রায় এবং ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী। গানের ফাঁকে ফাঁকে গ্রন্থটি সম্পর্কে কথা বলেন সম্পাদনা পরিষদের সদস্য ভীষ্মদেব চৌধুরী ও বেগম আকতার কামাল; কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।..

বিস্তারিত...

বর্ষবরণ ১৪৩৩

“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” – ছায়ানটের বর্ষবরণ ‌১৪৩৩ উদ্‌যাপনের মূল বক্তব্য। নতুন বছরের ভোর সোয়া ছ’টায়, নবীন আলোর সাথে ছায়ানটের সুরবাণীছন্দের সূচনা হয় চার নবীন শিল্পীর সম্মিলিত পরিবেশনা “জাগো আলোক-লগনে” গানের মধ্য দিয়ে। সকালের স্নিগ্ধ প্রকৃতি এবং মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি পরিবেশিত হয় লোক জনজীবনের সুর। বিশেষ সংযোজন, বৃটিশবিরোধী আন্দোলনের প্রখ্যাত গণসঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী ও পাকিস্তানবিরোধী আন্দোলনের দুর্দম গীতিকার-সুরকার মতলুব আলীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠান গাঁথা হয়েছে ৯টি সম্মেলক ও ১৩টি একক গান এবং ২টি আবৃত্তি দিয়ে। প্রায় দুইশো শিল্পী ছিলেন মঞ্চে। জাতীয়সঙ্গীতের পূর্বে নববর্ষের কথন উপস্থাপন করেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।..

বিস্তারিত...

বসন্তের অনুষ্ঠান ১৪৩২

২১ চৈত্র ১৪৩২, ৪ এপ্রিল ২০২৬, শনিবার আয়োজিত হয় ছায়ানটের বসন্তের অনুষ্ঠান। ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজন নিবেদন করা হয় ছায়ানটের প্রয়াত সভাপতি সন্‌জীদা খাতুনকে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় “আমার বনে বনে ধরল মুকুল” সম্মেলক নৃত্যগীতের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয়। এরপর কথা বলেন ছায়ানটের বর্তমান সভাপতি ডা. সারওয়ার আলী। দুটো সম্মেলক নজরুলসঙ্গীত পরিবেশনের পর একক গান পরিবেশন করেন ইফ্‌ফাত আরা দেওয়ান। সবশেষে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যগীতি ‘সুন্দর’।

বিস্তারিত...