সব একসাথে
অভিজ্ঞানপত্র সংগ্রহ, সমাবর্তন ১৪৩২
প্রকাশকাল: ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০২ জুন ২০২৬; হালনাগাদ: ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০২ জুন ২০২৬
১৪২১ থেকে ১৪৩০ শিক্ষাবর্ষে শিক্ষাসমাপন করা শিক্ষার্থীদের জন্য ১৪৩২ বঙ্গাব্দে আয়োজিত সমাবর্তনে যাঁরা অভিজ্ঞানপত্র সংগ্রহ করতে পারেননি,
তাঁদের নিবন্ধন ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার থেকে।
তাঁদের নিবন্ধন ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার থেকে।
সঙ্গীতবিদ্যায়তন কার্যালয়ের নির্ধারিত সময়ে (নিচে উল্লেখ করা) শিক্ষার্থী নিজে বা শিক্ষার্থীর পরিচয়পত্র নিয়ে তাঁর পক্ষে অন্য কেউ
নির্ধারিত নিবন্ধনপত্র পূরণ ও নিবন্ধন-ফি (৳ ৭০০) পরিশোধ করে অভিজ্ঞানপত্র ও অন্যান্য প্রদেয় সংগ্রহ করতে পারবেন।
নির্ধারিত নিবন্ধনপত্র পূরণ ও নিবন্ধন-ফি (৳ ৭০০) পরিশোধ করে অভিজ্ঞানপত্র ও অন্যান্য প্রদেয় সংগ্রহ করতে পারবেন।
নিবন্ধনপত্র পূরণের জন্য যেসব তথ্য প্রয়োজন হবে-
· শিক্ষার্থীর নাম (বাংলা ও ইংরেজিতে)
· শিক্ষাগ্রহণের বিভাগ
· অভিজ্ঞানপত্র মূল্যায়নের অংশগ্রহণের বছর (বঙ্গাব্দ বা খ্রিষ্টাব্দ)
· মা ও বাবার নাম
· যোগাযোগের তথ্য
· ঠিকানা (বর্তমান, স্থায়ী)
· পেশা
· সাংস্কৃতিক সংশ্লিষ্টতা, অর্জন ইত্যাদি
সঙ্গীতবিদ্যায়তন কার্যালয়ের সময়সূচি:
রবিবার: বিকাল ৪টা থেকে রাত ৮টা
সোমবার: বিকাল ৪টা থেকে রাত ৮টা
মঙ্গলবার: বিকাল ৪টা থেকে রাত ৮টা
বুধবার: সাপ্তাহিক ছুটি
বৃহস্পতিবার: বিকাল ৪টা থেকে রাত ৮টা
শুক্রবার: সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা
শনিবার: সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা
ফোন ও হোয়াটসঅ্যাপ:
০১৭৩০-৪৮২৪৬৩
ফোনে যোগাযোগ, উপরোল্লিখিত কার্যালয়ের সময়ে; হোয়াটসঅ্যাপ কেবল বার্তা আদান-প্রদানের জন্য