সব একসাথে

১৪৩২ শিক্ষাবর্ষে ভর্তি, সঙ্গীতবিদ্যায়তন

প্রকাশকাল: ১৮ মাঘ ১৪৩১, ০১ ফেব্রুয়ারি ২০২৫; হালনাগাদ: ১ মাঘ ১৪৩২, ১৫ জানুয়ারি ২০২৬
আবেদনপত্র বিতরণের তারিখ:
৩ ফাল্গুন ১৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার থেকে
চৈত্র ১৪৩, ১৭ মার্চ ২০২৫, সোমবার পর্যন্ত*
 
আবেদনপত্রের মূল্য:
৳ ৫০০ (পাঁচ শত টাকা)
 
আবেদনপত্র পাওয়া যাবে:
 
ক) অনলাইনে, ছায়ানটের ওয়েবসাইটে
আবেদনপত্র সংগ্রহের লিংক: https://csms.chhayanaut.org/home
 
খ) ছায়ানট সংস্কৃতি-ভবনে
ঠিকানা: বাড়ি ৭২, সড়ক ১৫এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৯
সময়: বুধবার ও জাতীয় ছুটির দিন ছাড়া-
বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা
রমজান মাসে সকাল ১০টা থেকে বিকাল ৩টা
 
আবেদনকারীর বয়স (৩০ জুন ২০২৫ তারিখের মধ্যে):
· সঙ্গীত-পরিচয় (এক বছর মেয়াদি): অন্তত ৭ বছর
· সঙ্গীত-সূচনা, শিশু বিভাগ: ১০ থেকে ১৩ বছর
· সঙ্গীত-সূচনা, সাধারণ (রবীন্দ্র/নজরুল/লোকসঙ্গীত): অন্তত ১৪ বছর
· শুদ্ধসঙ্গীত, কণ্ঠ/তবলা/সেতার/বেহালা/বাঁশি: অন্তত ১০ বছর
· নৃত্যকলা, মণিপুরি/ ভরতনাট্যম্‌: অন্তত ৮ বছর
 
বুধবারজাতীয় ছুটির দিনে ভবন থেকে আবেদনপত্র বিতরণ বন্ধ থাকবে
 
বিশেষ দ্রষ্টব্য:
· আবেদনপত্র সীমিত, বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেওয়া হবে, ঘোষিত শেষ তারিখের আগে ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না
· আবেদনপত্রের প্রথম পাতায় উল্লিখিত সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ২ কপি পাসপোর্ট আকারের ল্যাব প্রিন্ট ছবি ও জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদের ফটোকপিসহ সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। এর পূর্বে আবেদনপত্র জমা নেওয়া হবে না
· ভর্তির জন্য নির্বাচিত আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-নিবন্ধন সম্পন্ন করতে হবে
___________________________________________________________________________________________________________
যোগাযোগ:
অভ্যর্থনাকেন্দ্র
ফোন: 01730-482462 (দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা, বুধবার বন্ধ)
সঙ্গীতবিদ্যায়তন কার্যালয়
ফোন: 01730-482463 (বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা, মঙ্গলবারবুধবার বন্ধ)
ইমেইল: sb.chhayanaut.st@gmail.com