গানে ও কথায় সুফিয়া কামাল স্মরণ
হালনাগাদ: ৭ আষাঢ় ১৪৩৩, ২১ জুন ২০২৬
| আরম্ভের সময় | ৬ আষাঢ় ১৪৩৩, ২০ জুন ২০২৬ | ১৯:২০ ঘটিকা |
| সমাপ্তির সময় | ৬ আষাঢ় ১৪৩৩, ২০ জুন ২০২৬ | ২০:৪৫ ঘটিকা |
| আয়োজন স্থান | রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্র, ছায়ানট সংস্কৃতি-ভবন |
৬ আষাঢ় ১৪৩৩, ২০ জুন ২০২৬ সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকীতে গানে ও কথায় তাঁকে স্মরণ করল ছায়ানট। ঘরোয়া এই আয়োজনে পরিবারের পক্ষ থেকে কথা বলেন তাঁর কন্যা সাঈদা কামাল। স্মৃতিচারণ ও ধন্যবাদজ্ঞাপন করেন সারওয়ার আলী। জয়ন্ত রায়ের সঞ্চালনায় ইফ্ফাত আরা দেওয়ান ও খায়রুল আনাম শাকিল কথায় ও গানে ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধানিবেদন করেন। আরও গান পরিবেশন করেন মহুয়া মঞ্জরী সুনন্দা ও বিজন চন্দ্র মিস্ত্রী।
অনুষ্ঠানে যন্ত্রাণুষঙ্গে ছিলেন মন্দিরায় প্রদীপ কুমার রায় ও তবলায় ইফতেখার আলম ডলার।
ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত মিলনকেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠান ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
ইউটিউব লিংক।