সব একসাথে

নিবিড় শিক্ষণ (অনলাইন), ১ম আবর্তনে ভর্তি

প্রকাশকাল: ১৭ শ্রাবণ ১৪৩৩, ০১ আগস্ট ২০২৬; হালনাগাদ: ১৭ শ্রাবণ ১৪৩৩, ০১ আগস্ট ২০২৬


প্রবাসী ও ঢাকার বাইরের অগ্রসর সঙ্গীত-পিপাসুদের জন্য আসছে প্রধান তিন ধারার বাংলা গানের উচ্চতর পাঠ - নিবিড় শিক্ষণ (অনলাইন)

শিক্ষার্থীদের গানের ভাবার্থবোধ থেকে শুরু করে গায়ন-শৈলী নিয়ে কাজ করবেন-
নজরুলসঙ্গীতে খায়রুল আনাম শাকিল,
রবীন্দ্রসঙ্গীতে লাইসা আহমদ লিসা
লোকসঙ্গীতে কিরন চন্দ্র রায়
শিক্ষার্থী নির্বাচনও করবেন তাঁরা।

৬ মাস মেয়াদি এই কার্যক্রমের ক্লাস সপ্তাহে ১ দিন, ৪৫ মিনিট করে

আবেদন সংক্রান্ত তথ্য:
* ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু: ২০ আশ্বিন ১৪৩৩, ৪ অগাস্ট ২০২৬, মঙ্গলবার বিকাল ৪টা (বাংলাদেশ সময়) থেকে
* আবেদনপত্রের মূল্য ৳ ৩৫০.০০ (তিন শত পঞ্চাশ টাকা)
* বিভাগ অনুযায়ী আসনসংখ্যা নির্দিষ্ট, আবেদনপত্র সীমিত
* প্রাথমিক যোগ্যতা: ৩০ জুন ২০২ তারিখের মধ্যে ন্যূনতম বয়স ১৮ বছর, সুগায়ক এবং পোশাক-আশাক ও আচার-আচরণে বাঙালির স্বাভাবিক শালীনতাসম্পন্ন মানুষ
* আবেদনকারীকে তাঁর নির্বাচিত পাঠগ্রহণের বিষয়ের উপর ছায়ানট নির্ধারিত ধরণভিত্তিক অন্তত ২৫টি জানা গানের তালিকা আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে
* আবেদনপত্র সংগ্রহের সময় নির্বাচনী সাক্ষাৎকারের তারিখ জানা যাবে

কার্যক্রম পরিচিতি:
* অগ্রসর শিক্ষার্থীদের জন্য ৬ মাস মেয়াদি বিষয়ভিত্তিক অনলাইন সঙ্গীত-শিক্ষণ কার্যক্রম
* ক্লাসের দিন: প্রতি রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩০ থেকে ৭:১৫
* সঙ্গীতবিদ্যায়তনের নির্ধারিত নিয়মে শিক্ষণ শেষে পাঠগ্রহণের স্বীকৃতিপত্র
* ক্লাস শুরু: ৫ আশ্বিন ১৪৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৬
* নির্বাচিত হলে ভর্তির জন্য পরিশোধযোগ্য অর্থ: এককালীন ৳ ৫,০৫০.০০ (পাঁচ হাজার পঞ্চাশ টাকা)
[ভর্তির জন্য নির্বাচিত হলে আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি-নিবন্ধন সম্পন্ন করতে হবে]

আরও তথ্যের জন্য যোগাযোগ:
ই-মেইল: sb.chhayanaut.st@gmail.com
হোয়াটসঅ্যাপ: 01730-482463
(কেবল বার্তা-আদান প্রদানের জন্য নির্দিষ্ট)

আবেদনপত্র সংগ্রহের লিংক: https://csms.chhayanaut.org